spot_img

যোগ্য দল হিসেবে ফাইনাল জিতেছে নিউজিল্যান্ড : টেন্ডুলকার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে নিউজিল্যান্ড। ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের মুকুট পড়ে কিউইরা।  ফাইনালে যোগ্য দল হিসেবেই শিরোপা জিতে বলে মনে করেন টেন্ডুলকার। তিনি জানান, টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু থেকেই দারুন খেলেছে বিরাট কোহলির দল। কিন্তু ফাইনালে নিজেদের মেলে ধরতে পারেনি তারা। তাই যোগ্য দল হিসেবেই ফাইনাল জিতে নিউজিল্যান্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে ফাইনাল খেলতে নামে ভারত। পুরো আসর জুড়েই দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা। ৬টি সিরিজ খেলে ১২ জয় ছিলো টিম ইন্ডিয়ার। আর ৫ সিরিজে নিউজিল্যান্ডের জয় ছিলো ৭টি। তাই ফাইনালে ফেভারিট ছিলো ভারত। তবে কন্ডিশনের কারনে কিছুটা এগিয়ে ছিলো নিউজিল্যান্ড।
কিন্তু শেষ পর্যন্ত  বোলারদের দুর্দান্ত নৈপুন্যে ফাইনাল জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো নিউজিল্যান্ড।
ভারতের সাবেক মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান টেন্ডুলকার মনে করেন, যোগ্য দল হিসেবেই ফাইনাল জিতেছে নিউজিল্যান্ড। তিনি বলেন, ‘ষষ্ঠ দিনে দুর্দান্ত ক্রিকেট খেলেছে নিউজিল্যান্ড। বোলাররা দারুন বল করেছে। শেষ দিনের প্রথম সেশনে ভারতকে ব্যাকফুটে ঠেলে দিতে দারুন পারফরমেন্স করেছিলো বোলাররা। ছোট টার্গেট পেয়েও, ঠান্ডা মাথায় ব্যাট করেছে উইলিয়ামসন ও টেইলর। যা প্রশংসনীয়। তাই শেষ দিনের পারফরমেন্সে যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছে নিউজিল্যান্ড।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ