spot_img

রাজধানীর কদমতলীতে থেকে মেয়েসহ দম্পতির মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

রাজধানীর কদমতলীর মুরাদপুর এলাকার একটি বাড়ি থেকে বাবা-মা ও সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) সকালে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।

শনিবার (১৯ জুন) সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জামাল উদ্দিন।
এ ঘটনায় মেহজাবিন মুন নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া মেহজাবিন নিহত দম্পতির সন্তান বলে জানা গেছে।

জানা যায়, কদমতলী মুরাদনগর এলাকায় একটি বাসায় মাসুদ রানা তার স্ত্রী, দুই মেয়ে ও এক মেয়ের জামাইকে নিয়ে বসবাস করতেন।

ডিসি শাহ ইফতেখার আহামেদ জানান, এ ঘটনায় সংকটাপন্ন অবস্থায় তার অপর মেয়ে মেহজাবিন মুনের স্বামী শফিকুল ইসলামকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়েছে। মেহজাবিনের ছেলে মারজানকে (৫) বিষ খাওয়ানো হলেও সে মোটামুটি ভালো আছে। তাকেও চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শফিকুল ও তার ছেলেকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ