spot_img

পরিমনীকে ধর্ষণ ও খুনের চেষ্টায় চার যুবতীর ভূমিকা বিশ্লেষণে পুলিশ

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে ধর্ষণ চেষ্টার অভিযুক্তদের পরিচয় প্রকাশ করেছিলেন অভিনেত্রী পরীমনি। তাঁর অভিযোগের ভিত্তিতে বিত্তশালীদের বিনোদন কেন্দ্র ঢাকা বোট ক্লাবের সঙ্গে জড়িত ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ সহ পাঁচজন কে গ্রেফতার করেছে পুলিশ।

পরিমনীর দাবি, তাঁকে ধর্ষণ ও খুনের চেষ্টা করা হয়েছিল ঢাকা বোট ক্লাবের মধ্যে। এই মামলায় জড়িয়েছে, আরও তিন যুবতী। ঢাকা মহানগর পুলিশ জানাচ্ছে এই তিন যুবতীর নাম লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।

মূল অভিযুক্ত নাসিরউদ্দিন মাহমুদ সহ সবাইকে জেরা করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের চেষ্টার মামলার পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।সোমবার উত্তরা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ফের ফেসবুকে পোস্ট করেছেন ঢাকা ও কলকাতায় জনপ্রিয় পরীমনি। তিনি লিখেছেন, “আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না।আইন সবার উপরে। শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানটাই যত কষ্ট! আইনশৃঙ্খলা বাহিনী,সকল সাংবাদিক,সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা আমার এই দুঃসময়ে আমার পাশে ছিলেন,আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ। আপনারাই আমার সাহস । আসামীদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোন মেয়েকে এভাবে নির্যাতন অপমান করার সাহস না পায়। আমি হার মানবনা। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ। আপনি মা। আপনি মমতার আঁচলে জড়িয়ে রাখেন আপনার সকল সন্তানকে।”

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা ও মডেল পরীমনি অভিজাত ঢাকা বোট ক্লাবে গিয়ে নির্যাতনের শিকার হন বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তাঁর সেই ফেসবুক পোস্টের পর ঢাকা মহানগর পুলিশ তদন্তে নামে।  অভিনেত্রী পরীমনির এই অভিযোগে উঠে এসেছে যে চার যুবতীর নাম, ধর্ষণের চেষ্টা মামলায় তাদের ভূমিকা কী তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

 

 

 

 

//k247

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ