spot_img

দুর্দান্ত গোল করেও দলকে জেতাতে না পারায় হতাশ মেসি

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

প্রথমার্ধে নিজের ট্রেডমার্ক ফ্রি-কিকেও দলকে এগিয়ে দিয়েছিলেন৷ তবুও জয় অধরা৷ নেইমারের ব্রাজিল জয় দিয়ে কোপা আমেরিকা শুরু করলেও প্রথম ম্যাচে আটকে গেল লিওনেল মেসির আর্জেন্টিনা। অপেক্ষাকৃত কঠিন প্রতিপক্ষ চিলির বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল তারা।

অতিরিক্ত রক্ষণাত্মক হতে গিয়ে গোল হজম করেছে আর্জেন্টিনা। ম্যাচ শেষেও নিজেদের ভুলগুলি চোখে পড়েছে মেসির। বল নিয়ন্ত্রণে নিজেদের অক্ষমতার পাশাপাশি ড্র-এর পিছনে আরও কিছু কারণ তুল ধরলেন আর্জেন্তাইন অধিনায়ক৷ ম্যাচের পর মেসি বলেন, ‘ম্যাচটা বেশ কঠিন ছিল। আমরা ভালোভাবে খেলতে পারিনি৷ বলের নিয়ন্ত্রণ রাখতে পারিনি৷ আমাদের খেলায় আরও গতি আনা উচিত ছিল। তবে পেনাল্টিটাই ম্যাচ রঙ বদলে দেয়।’

কোপা আমেরিকায় মাঠে নামার আগে বিশ্বকাপ কোয়ালিফায়ারেও জোড়া ম্যাচে এগিয়ে গিয়ে জয় অধরা ছিল মেসিদের। এদিনও সেই ধারা বজায় রইল৷ এগিয়ে গিয়েও জিততে ব্যর্থ আর্জেন্তিনা৷ দারুণ এক ফ্রি-কিকে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন মেসি । নিজেও দারুণ খেলেছেন। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া ছিল আর্জেন্টিনা। কিন্তু চিলির বিরুদ্ধে শেষ পর্যন্ত জয়ের দেখা পায়নি নীল-সাদা জার্সিধারীরা। রিও ডি জেনেইরোর নিলটন স্যান্টোস স্টেডিয়ামে ৩৩ মিনিটে দারুণ এক ফ্রি-কিকে দলকে এগিয়ে দিয়েছিলেন মেসি।

১-০ এগিয়ে থেকেই প্রথমার্ধে মাঠ ছাড়েন মেসিরা৷ এদিন প্রথমার্ধের ফুটবলে নিঃসন্দেহে চিলির তুলনায় এগিয়ে আর্জেন্টিনা। আর তাতে ‘চেরি অন টপ’ গ্রহের অন্যতম সেরা ফুটবলারের ফ্রি-কিক থেকে গোল। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করে চিলি৷ ৫৭ মিনিটে চিলি সমতায় ফেরান এডুয়ার্ডো ভারগাস ৷ বক্সে ভিদালকে আটকাতে গিয়ে ফাউল করেন আর্জেন্টিইন ডিফেন্ডাররা। পেনাল্টি পায় চিলি। স্পট-কিক থেকে ভিদালের শট আর্জেন্তিনা গোলরক্ষক সেভ করলেও শেষরক্ষা হয়নি। ক্রসবারে প্রতিহত হয়ে ফিরে আসা বল হেডে জালে রাখেন এডুয়ার্ডো ভারগাস৷

২০১৫ এবং ২০১৬ কোপা ফাইনালে চিলির কাছে হেরে খেতাব খোয়ানোর জ্বালা এখনও টাটকা ‘আলবিসেলেস্তে’-দের। যা দেশের জার্সি গায়ে মেজর ট্রফি জয় থেকে এখনও বঞ্চিত রেখেছে লিওনেল মেসিকে। এদিনও ফ্রি-কিক থেকে বাঁ-পায়ের জাদুকরের ছবির মতো গোলও দলকে জেতাতে পারলেন ফুটবলের রাজপুত্র৷ পেল না।

তবে প্রথম ম্যাচ ড্র করায় আশা হারাচ্ছেন না আর্জেন্টিনার অধিনায়ক। আগামী ম্যাচে এই ম্যাচের ভুলগুলো শুধরে এগিয়ে যেতে চায় মেসি অ্যান্ড কোং৷ আর্জেন্টিইন অধিনায়ক বলেন, ‘আমরা জিতে টুর্নামেন্ট শুরু করতে চেয়েছিলাম। এবার আমাদের সামনে উরুগুয়ে৷ এই ম্যাচটাও যথেষ্ট কঠিন। কিন্তু আমাদের অবশ্যই পরের ম্যাচ নিয়ে চিন্তা করতে হবে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ