spot_img

এক বছর পরীক্ষা না দিলে এমন কোনো ক্ষতি হবে না : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।রোববার (১৩ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‌‘পরিস্থিতির উন্নতি না হলে সহসা শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব নয়। সরকার শিক্ষার্থীদের সুরক্ষাকে প্রাধান্য দিচ্ছে। সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যাতে শিক্ষার্থীদের ক্ষতি হয়।’

এ সময় শিক্ষামন্ত্রী আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের ঘরে বসে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। দীপু মনি বলেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা কোন পদ্ধতিতে নেওয়া যায় কিংবা অন্য কোনোভাবে সেটি করা যায় কিনা সেটা চিন্তাভাবনা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকুন সবাই। এক বছর পরীক্ষা না দিলে এমন কোনো ক্ষতি হবে না।’

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ধাপে ধাপে বাড়ানো হয়। এর প্রেক্ষিতে বন্ধ হয়ে যায় সবধরনের পরীক্ষা গ্রহণও।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ