spot_img

২৪ ঘন্টায় রামেকে আরও ১৩ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার (১৩ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

এর আগের ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছিল। ফলে একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। এর আগে গত ৪ জুন সর্বোচ্চ ১৬ জনের মৃত্যু হয়েছিল।

রোগীর চাপ কমেনি এই হাসপাতালে। একদিনে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪২ জন। এর মধ্যে রাজশাহীর ২৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৭ জন, নাটোরের ৩ জন, নওগাঁর ৫ জন। যাতে এখন মোট রোগী আছেন ২৯৪ জন।

গতকাল রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় রাজশাহী জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ৫৩.৬৭ শতাংশ। নাটোর জেলার নমুনায় শনাক্তের হার ছিলো ১২.৬৭ শতাংশ। নওগাঁ জেলার নমুনায়  শনাক্তের হার ছিলো ৫০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের নমুনায় শনাক্তের হার ছিলো ১৬.৪৬ শতাংশ।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ