ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে প্রকাশ্যে অস্ত্রধারীর হামলায় শিশুসহ নিহত ৩। অভিযুক্ত আটক। রোববার (১৩ জুন) সকাল ১১টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত হামলাকারীকে আটক করেছে।
এ ঘটনায় অভিযুক্ত এএসআই সৌমেনকে আটক করেছে পুলিশ। তিনি খুলনার ফুলতলা থানায় কর্মরত। তবে কী কারণে এ হত্যা করা হয়েছে, সে বিষয় কিছু জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। খোঁজ নেওয়ার পর তদন্ত করে এ বিষয়ে গণমাধ্যমে জানানো হবে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসাধীন অবস্থায় একে একে তিনজনেই মারা যান।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।


























