রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

অবসর ও কল্যাণ তহবিলের ১০% কর্তন প্রত্যাহার, ৫% বৈশাখী ভাতা ও পূর্ণাঙ্গ উৎসব ভাতা সহ এম.পি.ও ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট, জামালপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্ট, জামালপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মুক্তার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সমন্বয়ক অধ্যক্ষ আব্দুল হামিদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যাপক নওশের আলী, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন জামালপুর জেলা শাখার সভাপতি মোঃ আমির উদ্দিন, বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইতিমোদদৌলা হিন্দোল, শিক্ষক নেতা অধ্যক্ষ ফরহাদ হোসেন, হাফিজুর রহমান, নাসির উদ্দিন, খায়রুল ইসলাম, বাশিস সদর উপজেলা শাখার সভাপতি মোঃ রজব আলী প্রমুখ। বক্তারা বলেন, অবিলম্বে তাদের দাবী মেনে না নেয়া হলে লাগাতার কর্মসূচী দেয়া হবে।


























