ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম , ২০ জুলাই, ২০১৭ ।

বিচ্ছেদের পথে হাঁটছেন সময়ের ব্যস্ততম অভিনেতা, সঙ্গীত শিল্পী ও মডেল তাহসান। অভিনেত্রী ও মডেল স্ত্রী মিথিলার সঙ্গে বাধা প্রেমের ঘর ভেঙে আলাদা হওয়ার কথা জানিয়েছেন খোদ তাহসান।
বৃহস্পতিবার তাহসানের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে তাহসান ও মিথিলার নাম দিয়ে একটি পোস্ট করা হয়।
পোস্টে তারা আনুষ্ঠানিকভাবে ডিভোর্সের বিষয়টি স্বীকার করে নেন।

ইংরেজিতে লেখা পোস্টে তাহসান বলেন, ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, আমরা যৌথভাবে ডিভোর্স নিতে যাচ্ছি। কয়েক মাস ধরে চলা আমাদের মধ্যে দ্বন্দ্ব নিরসনের চেষ্টার পর অমরা সিদ্ধান্ত নিয়েছি- সামজিক চাপে সম্পর্ক টিকিয়ে রাখার চেয়ে আমাদের পৃথক হওয়া উত্তম।
তাহসান-মিথিলা জুটি ২০০৬ সালে বিয়ে করেন। সংসার জীবনের ১১ বছর কাটিয়ে তারা এই পৃথক হওয়া সিদ্ধান্ত নিলেন। দু’জনের এক মেয়ে শিশু সন্তান রয়েছে।


























