রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ২৫ নভেম্বর, ২০১৭ ।

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টান্যাশনাল রেজিস্টার এ অন্তভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য অানন্দ শোভাযাত্রা হয়।

অাজ শনিবার সকালে শহরের হাই স্কুল মাঠ থেকে শোভাযাত্রাটির নেতৃত্বদেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা অাজম এমপি।বৈশাখী মেলার মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন সংসদ সদস্য অালহাজ্ব মোঃ রেজাউল করিম হীরা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খন্দকার অাব্দুল্লাহ অাল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক রাসেল সাবরিন, পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন পিপিএম ।

আরও উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক অাহমেদ চৌধুরী,জেলা অাওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা সাখায়াতুল অালম মনি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ড মোঃ সুজায়েত অালী ফকির প্রমুখ। জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

পরে বৈশাখী মেলার মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।



























