মাহমুদুল হাসান রতন, নেত্রকোনা, জনতারআদালত.কম । ২৫ নভেম্বর, ২০১৭ ।

পূর্বধলার মানুষকে জালেম, অত্যাচারীর হাত থেকে মুক্ত করতে হবে। আওয়ামীলীগের ক্ষমতার চাঁদর গায়ে জড়িয়ে দলীয় নেতা কর্মীদের মামলা দিয়ে আপনি হয়রানি করবেন তা করতে দেওয়া হবে না। বিদ্যুতের জন্য টাকা নিয়ে বিদ্যুৎ দিবেন না, চাকুরী দেওয়ার কথা বলে টাকা নিয়ে চাকুরী দিবেন না আবার টাকাও ফেরত দিবেন না এটা কেমন করে হয় ?
২৫ নভেম্বর ২০১৭ খ্রি: শনিবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষ্যে নেত্রকোনার পূর্বধলায় আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনায় এসব বলেন ১৬১-নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

এর আগে আহমদ হোসেনের নেতৃত্বে এক বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এরশাদ হোসেন মালু, জেলা পরিষদ সদস্য একেএম মাজহারুল ইসলাম রানা, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মাহমুদুল হাসান রতন, উপজেলা কৃষকলীগের আহবায়ক আইয়ুব আলী, যুগ্ম আহবায়ক তারা মিয়া, শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সারোয়ার হোসেন খোকন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম মন্ডল মনিসহ উপজেলার দলীয় নেতৃবৃন্দসহ হাজার হাজার সাধারন মানুষ শোভাযাত্রায় অংশ গ্রহন করেন।


























