spot_img

বিএসএমএমইউকে বাংলাদেশ বেতারের জমির দলিল হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৯ জুলাই, ২০১৭ ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শাহবাগস্থ বাংলাদেশ বেতারের জমি ও স্থাপনার দলিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করেছেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের হাতে শাহবাগস্থ বাংলাদেশ বেতারের জমি ও স্থাপনার দলিল হস্তান্তর করেন।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চীফ এস্টেট অফিসার ডা. এ কে এম শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ বেতারের জমির দলিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ