ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৯ জুলাই, ২০১৭ ।

বহুল আলোচিত ধর্মীয় নেতা জাকির নায়েকের পাসপোর্ট বাতিল করেছে ভারত। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে অভিযুক্ত করে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থায় হাজির হতে নোটিশ পাঠানো হয়েছিল। এ জন্য তাকে ১৩ই জুলাই পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল। কিন্তু এ সময়ের মধ্যে তিনি ভারতে ফেরেন নি। ফলে তার পাসপোর্ট বাতিল করেছে সরকার। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।
ভারতীয় পাসপোর্ট বাতিলের কারণে মালয়েশিয়ার ইসলামি সম্মেলনে যোগ দিচ্ছেন না জাকির নায়েক। শনিবার মালয়েশিয়ার কালান্তান প্রদেশের ইসলামি সম্মেলনে বক্তৃতা দেয়ার কথা ছিল তার।
উগ্রবাদ প্রচারে অর্থায়ন এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধকরণের অভিযোগে গত বছরের নভেম্বরে জাকিরের গড়া ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করে ভারত সরকার। পাশাপাশি তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।


























