মাহমুদুল হাসান রতন, ময়মনসিংহ , জনতারআদালত.কম । ২০ নভেম্বর, ২০১৭ ।

ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শেখ মাসুম এর উপর হামলাকারীদের গ্রেফতারের দাবী এবং তার ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিভাগীয় পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ মিছিল হয়েছে।

সোমবার (২০ নভেম্বর ১৭ খ্রি:) সকালে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট নূরুজ্জামান খোকন ও সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটের নেতৃত্বে এ বিক্ষোভ কর্মসূচী পালিত হয় ও পরে রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্বারকলিপি প্রদান হয়।


























