মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ২০ নভেম্বর, ২০১৭ ।

পল্লী কবি জসিম উদ্দীন স্মৃতি সম্মাননা পেয়েছেন ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সুনামধন্য প্রতিষ্ঠান বালিয়াডাঙ্গী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.টিএম মাহবুবর রহমান।
১৯ নভেম্বর রবিবার রাত ৮টার সময় ঢাকার শাহবাগ জাতীয় যাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে পদক ও সনদপত্র পত্র তুলে দেন আপিল বিভাগের মহামান্য বিচারপতি মো.সিদ্দিকুর রহমান মিয়া।
এ সময় বাংলাদেশ চলচিত্রের নায়িকা নতুনসহ বিভিন্ন সংগঠন ও সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, গত ১০ নভেম্বর তিনি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য হোসেন শহীদ সোহওয়াদী সম্মাননা ও সনদ পান। এ মিলে তিনি এক মাসে দুটি সম্মাননা পেয়েছেন।


























