spot_img

কারিগরি প্রশিক্ষণে বিদেশগামীদের প্রাক-বহির্গমন প্রশিক্ষণ উদ্বোধন

রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ১৯ নভেম্বর, ২০১৭ ।

জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিদেশগামীদের ৩ দিন ব্যাপি প্রাক-বহির্গমন প্রশিক্ষণ আজ ১৯ নভেম্বর রবিবার বিকালে  উদ্বোধন করা হয়েছে। জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাবেদ  রহিমের সভাপতিত্বে বহির্গমন অনুষ্ঠানে প্রধান অতিথি -বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোহাম্মদ নূরে আলম।

দক্ষ শ্রমিক গড়ে তুলার লক্ষ্যে এবং দেশে- বিদেশে বাংলাদেশের শ্রমিকদের সুনাম ধরে রাখার লক্ষ্যে  জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিদেশে গমনকারী শ্রমিকদের নিয়ে এ প্রশিক্ষণের  আয়োজন করে। জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বিদেশে গমন করার লক্ষ্যে ৪০৬৮ জন প্রশিক্ষণ গ্রহন করেছে। এবং চলতি ব্যাচে ২০৬ জন প্রশিক্ষণ গ্রহন করছে।

অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক শিক্ষক খলিলুর রহমান, আ: মান্নান শেখ, নাসির উদ্দিন,  আতিকুর রহমান, সুর্বন দেওয়ানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ