spot_img

সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জিতেন্দ্র নাথ রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও , জনতারআদালত.কম । ১৯ নভেম্বর, ২০১৭ ।

প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার জিতেন্দ্র নাথ রায় এর ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৯ নভেম্বর রবিবার বিকাল ৩ টায় ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন, ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি মোঃ রাজিউর রহমান রাজেক। সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সহ-সভাপতি গোলাম রব্বানি, প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান শ্রী সঞ্জয় কুমার রায়, বালিয়াডাঙ্গী উপজেলার সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান, ঠাকুরগাঁও সরকারি কলেজের আহবায়ক আহসান হাবীব, পীরগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহবায়ক নুর নবী চঞ্চল, বীর মুক্তিযোদ্ধা রশিদ সিদ্দীকি, বিটিভি সাংবাদিক আকতার হোসেন রাজা, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী রেজাউল করিম, ঠাকুরগাঁও জেলা সাবেক ইউনিট কমান্ড নুর করিম, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শ্রী রুপ কুমার গুহ ঠাকুরতা, ঠাকুরগাঁও সহকারী ইউনিট কমান্ডারের প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মন্টু দাস, ঠাকুরগাঁও জেলার সাবেক সাংগঠনিক ইউনিট কমান্ডার নুরুল ইসলাম, সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল মান্নান, সাবেক (ভারপ্রাপ্ত) কমান্ডার বদরুদ্দোজা বদর, সমাপনী বক্তব্য রাখেন মোঃ রাজিউর রহমান রাজেক (সভাপতি) মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঠাকুরগাঁও জেলা শাখা।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঠাকুরগাঁও জেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ