spot_img

জিম্বাবুয়েতে সেনাপ্রধানের সাথে মুগাবের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৯ নভেম্বর, ২০১৭ ।

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে রোববার সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন। দেশটি বর্তমানে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। খবর এএফপি’র।

ক্যাথলিক ধর্মযাজক ফাদার ফিদেলিস মুকোনরির উদ্ধৃতি দিয় জেডবিসি সম্প্রচার কেন্দ্র বলছে, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে সেনাপ্রধানের সাথে রোববার বৈঠকে করবেন। উল্লেখ্য বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মযাজক ফাদার ফিডেলিস মুকোনরি।

জিম্বাবুয়েতে গত কয়েকদিন ধরেই ৯৩ বছর বয়সী প্রেসিডেন্ট ও সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছিল। গত মঙ্গলবার রাজধানী হারারের কাছাকাছি সাঁজোয়া যানের উপস্থিতি দেখে ব্যাপক আশংকা তৈরি হয়। মুগাবের অবস্থান এবং ব্রিটেনের কাছ থেকে ১৯৮০ সালে স্বাধীনতা পাওয়া দেশটির ক্ষমতা এখন কার হাতে এসব নিয়ে প্রশ্ন দেখা দেয়।

সম্প্রতি দেশটির সেনাপ্রধান জেনারেল কন্সটানটিনো চিওয়েঙ্গা ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাগাওয়া সহ দলের সিনিয়র নেতাদের বহিস্কার করার বিষয়টি বন্ধের জন্যে মুগাবের প্রতি দাবি জানান। এরপরই মুগাবে’র দল সেনা প্রধানের বিরুদ্ধে দেশোদ্রোহীতার অভিযোগ করেন। এর সপ্তাহখানেক আগে মুগাবে ভাইস প্রেসিডেন্ট এমারসন মানাগাওয়াকে বরখাস্ত করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ