রবিউল হাসান লায়ন, জামালপুর, জনতারআদালত.কম । ১৮ নভেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার ১নং কেন্দুয়া ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সভা আজ শনিবার অনুষ্টিত হয়। কেন্দুয়া কালিবাড়ী বাজারে অনুষ্টিত কর্মী সভায় সভাপতিত্ব করেন কেন্দুয়া ইউনিয়ন শ্রমিক দলের আহব্বায়ক আব্দুল খালেক।
ভিডিওঃ কাওসার আহমেদ
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. ওয়ারেছ আলী মামুন। কর্মী সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের যুগ্ন-আহব্বায়ক হারুন-আর-রশিদ হারুন।

এ সময় প্রধান বক্তার বক্তব্য রাখেন- জেলা শ্রমিক দলের আব্বায়ক শেখ মো:- আব্দুস সোবহান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সফিউর রহমান শফি, সাংগঠনিক সম্পাদক রহুল আমিন মিলন, যুগ্ন- সাধারন সম্পাদক অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা যুব দলের যুগ্ন-আহবায়ক।

কেন্দুয়া ইউনিয়ন যুব দলের সভাপতি মমিনুর রহমান খান, সদর যুব দলের যুগ্ন-আহবায়ক ও কেন্দুয়ার সাধারন সম্পাদক মাহাবুবুর রহমানের মাসুদ, জেলা ছাত্রদলেরর যুগ্ন-আহব্বায়ক মনোয়ার হোসেন কর্নেল, সদর থানা দক্ষিণ ছাত্রদলের যুগ্ন-আহব্বায়ক মাহামুদুল হাসান মানিক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সদর থানা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র যুগ্ন -আহব্বায়ক এম.কামরুল ইসলাম।


























