spot_img

শান্তি-উন্নয়নের নেত্রীর সাথে রাজাকার-জঙ্গিসঙ্গীর তুলনা করবেন না : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১৬ নভেম্বর, ২০১৭ ।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘নিরপেক্ষতার নামে শান্তি ও উন্নয়নের নেত্রী শেখ হাসিনার সাথে রাজাকার ও জঙ্গিদের সঙ্গী খালেদা জিয়াকে একপাল্লায় মাপবেন না। ঠিক একইভাবে জাতির পিতাকে সামরিক খলনায়কদের সাথে তুলনা করবেন না।’

বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে ইউনাইটেড নিউজ অভ্ বাংলাদেশ (ইউএনবি) কার্যালয়ে বেসরকারি এ বার্তা সংস্থার জেলা প্রতিনিধি সম্মেলন-২০১৭ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী একথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।

ইউএনবির চেয়ারম্যান আমানুল্লাহ খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ইউএনবি’র প্রধান সম্পাদক এনায়েতুল্লাহ খান, পরিচালক নাহার খান এবং সম্পাদক এস এ এম মাহফুজুর রহমান।

বিএনপি নেত্রী বেগম জিয়ার সমালোচনা করে প্রধান অতিথি তথ্যমন্ত্রী বলেন, “খালেদা জিয়া রাজাকার-জঙ্গির হাত ধরে ‘ওয়ানওয়ে টিকেট’ কেটে গণতন্ত্রের বাইরে চলে গেছেন। ফেরার জন্য তাকে আবার টিকেট কাটতে হবে।” নিরপেক্ষতার নামে ভালো আর মন্দকে একপাল্লায় না মাপার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা বস্তুনিষ্ঠ হোন, সরকারের ভুলক্রটির সমালোচনা করুন, কিন্তু মনে রাখতে হবে, রাজনীতিকরা ভুল করলে গণতন্ত্রের ক্ষতি হয়, কিন্তু গণমাধ্যম ভুল করলে দেশ মুখ থুবড়ে পড়তে পারে। সে কারণে গণমাধ্যমকর্মীদের সবসময়েই অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকতে হয়’।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশের পথে দ্রুত উত্তরিত হচ্ছে বর্ণনা করে হাসানুল হক ইনু বলেন, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সাথে গণমাধ্যম মিলে তৈরি করছে একটি কাঁচের ঘর। এ কাঁচের ঘরে রাষ্ট্র, বিভিন্ন প্রতিষ্ঠান, মানুষের ব্যক্তিগত জীবন এবং নারী ও শিশুর নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমাদের সকলের’। নিরাপত্তা নিশ্চিত করতেই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি হচ্ছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ আইন গণমাধ্যমকর্মীদের জন্য নয়, সকলের নিরাপত্তার জন্য’।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তার বক্তব্যে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতির একটি রূপরেখা তুলে ধরে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে আগামীর বাংলাদেশ বিশে^র শীর্ষে অবস্থান করে নেবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ