spot_img

হবিগঞ্জে মাদক বিক্রেতাসহ গ্রেফতার ১৬

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১২ নভেম্বর, ২০১৭ ।

জেলায় পুলিশ অভিযান চালিয়ে ৮ মাদক বিক্রেতাসহ ১৬ পলাতক আসামীকে গ্রেফতার করেছে। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মিডিয়া নাজিম উদ্দিন জানান, অভিযানকালে জেলার শায়েস্তাগঞ্জ, মাধবপুর, লাখাই ও আজমিরগঞ্জ থেকে ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ১০ লিটার চোলাইমদসহ আটজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ৭টি মাদক আইনে মামলা হয়েছে। এছাড়া জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৮ পলাক আসামী গ্রেফতার করা হয়। এর মাঝে পরোয়ানাভুক্ত ৭ জন এবং নিয়মিত মামলার আসামী ১জন।

তিনি আরও জানান, আটকদের কারাগারে প্রেরণ করা হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ