spot_img

ময়মনসিংহ ব্রিজের টোল আদায় বন্ধ ও ময়লার স্তুপ সরানোসহ যানজট নিরসনের লক্ষ্যে অবস্থান ও স্বারকলিপি প্রদান

মাহমুদুল হাসানর রতন, ময়মনসিংহ, জনতারআদালত.কম । ১২ নভেম্বর, ২০১৭ ।

ময়মনসিংহের অন্যতম প্রবেশ মুখ ব্রম্মপুত্র ব্রিজের টোল আদায় বন্ধ ও ব্রিজ মোড়ে সর্বাধিক দূর্ভোগ সৃষ্টিকারী যানজট তার পাশেই ময়লা আর্বজনা ফেলার স্থানে ভয়াবহ দূর্গন্ধযুক্ত অস্বাস্থ্যকর অবস্থা থেকে আশু পরিত্রানের দাবিতে সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে অবস্থান কর্মসূচী ও স্বারকলিপি পেশ করা হয়েছে।

রবিবার (১২ নভেম্বর ২০১৭ খ্রি:) সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে শশীলজ ফটকে এ কর্মসূচী পালন করা হয়। এসময় বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সংগঠনের সভাপতি আমিনুল হাসানের সভাপতিত্বে সাধারন সম্পাদক স্বাধীন চৌধুরী সূচনা বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন শ্রেনী পেশার নাগরিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তাদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, বাংলাদেশ মানবাধিকার কমিশন ময়মনসিংহ জেলার সভাপতি বিশিষ্ট আইনজীবি খালেকুজ্জামান, মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ ড. শাহাব উদ্দীন, মুক্তিযোদ্ধা বিমল পাল, মুক্তিযোদ্ধা নাজিরুল ইসলাম মনি, কবি ইয়াজদানী কোরায়শী কাজল, পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলনের সাধারন সম্পাদক এডভোকেট শিব্বির আহমেদ লিটন, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহ শাখার আহবায়ক আব্দুল কাদের চৌধুরী মুন্না, সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলার যুগ্ম সাধারন সম্পাদক অহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ নূর জাহান পারভীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান রতন, দপ্তর সস্পাদক আবুল মুনসুর, কবি আলী ইউসূফ, কবি সরকার আজিজ, কবি জালাল উদ্দিন আহম্মেদ, সৈয়দা সেলিমা অজাদ, আদিবাসী নেতা মৃনাল সাংমা, সবুজ রহমান, উপাধ্যক্ষ সুমি সরকার, এম রবিউল ইসলাম সাংবাদিক বাবলী আকন্দ প্রমুখ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ