spot_img

বিচারপতি সিনহার পদত্যাগপত্র এখনও রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি: কাদের

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ নভেম্বর, ২০১৭ ।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করেছেন কিনা তা এখনও নিশ্চিত নই। তবে যতটুকু জানি তার পদত্যাগপত্র এখনও রাষ্ট্রপতির কাছে পৌঁছায়নি।’
আজ শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুদুয়ারা নানকশাহীতে প্রধান অতিথি হিসেবে গুরুপূরব ও নগর কীর্তন ২০১৭-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
কানাডায় অবস্থানরত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগপত্রে সই করেছেন বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

এদিকে বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগপত্র পৌঁছেছে। তবে এ বিষয়ে সুপ্রিমকোর্ট এখনও কিছুই জানেন না বলে জানিয়েছেন সুপ্রিমকোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. জাকির হোসেন।

গত মাসের ১৩ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

তবে তার সরকারি বাসভবন থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে গাড়িতে ওঠার আগে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকদের কাছে একটি লিখিত বিবৃতি দিয়ে যান।

বিএনপির ১২ নভেম্বরের সমাবেশ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশ শান্তিপূর্ণ হওয়া ও দলটির আচরণের ওপর সবকিছু নির্ভর করবে। বিএনপি যদি বিশৃঙ্খলা করে, উদ্ভূত পরিস্থিতিতে যা যা করণীয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা করবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ