ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১১ নভেম্বর, ২০১৭ ।

২৩ শর্তে আগামীকাল রোববার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পেল বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে করা আবেদনের বিষয়ে জানতে শনিবার সকালে ডিএমপির কার্যালয়ে যান বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন। পরে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতিপত্র দেয়া হয় তাঁদের।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, আহমদ আজম খান, নিতাই রায় চৌধুরী, হাবিব উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, হারুন অর রশীদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিবুল ইসলাম হাবিব, শরাফত আলী সফু, ফজলুল হক মিলন, শরীফুল আলম ও আবদুস সালাম আজাদ প্রমুখ।


























