মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,
জনতারআদালত.কম , ১৮ জুলাই, ২০১৭ ।

ঠাকুরগাঁওয়ে মোহর আলী (৫০) নামে এক স্কুল প্রধান শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ১৮ জুলাই মঙ্গলবার ভোর রাতে আত্মহত্যার এ ঘঁটনা ঘটেছে বলে পুলিশ জানায়।
মোহর আলী ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়নের বগুলাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং তিনি বগুলাডাঙ্গী গ্রামের মৃত সিরাজ দেউনিয়ার ছেলে। এলাকাবাসী সুত্রে জানাযায়, দাম্পত্য জীবনে সুখী ছিলেন না মোহর আলী।
ঘটনার আগের দিনও তার স্ত্রীর সাথে ঝগড়া হয়। পারিবারিক কলহের কারনেই বাড়ির পাশে গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে মনে করছেন তারা। মৃত মোহর আলী ১ পুত্র সন্তান ও ১ কন্যা সন্তানের জনক। এ ঘঁটনায় থানায় ইউডি মামলা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার এস আই আনিছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


























