ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ৮ নভেম্বর, ২০১৭ ।

দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার ৪ বছর সাজা দিয়েছে হাইকোর্ট। এর আগে ঢাকার বিশেষ জজ আদালত এই মামলায় তাকে ৭ বছরের সাজা দিয়েছিল। পরে সাজার বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তিনি।
বুধবার আসামিদের আপিলের ওপর পুনঃশুনানি শেষে বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।
রায়ের অনুলিপি যেদিন বিচারিক আদালতে পৌঁছাবে সেদিন থেকে ৪৫ দিনের মধ্যে নাজমুল হুদাকে আত্মসমর্পণ করতেও নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছে, এই রায় হাতে পাওয়ার দিন থেকে সাবেক এই মন্ত্রীর সাজা গণনা শুরু হবে।
সিগমা হুদার পক্ষে এদিন আদালতে ছিলেন তার আইনজীবী আজমালুল হোসেন কিউ সি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. বশির আহমেদ।


























