spot_img

ঘুরে আসুন ফুলবাড়িয়া রাবার বাগান

আব্দুল কাদের চৌধুরী , ময়মনসিংহ ,

জনতারআদালত.কম , ১৮ জুলাই, ২০১৭ ।

 

ময়মনসিংহ শহর থেকে ৩৫ কি: মিঃ দূরত্বে ফুলবাড়িয়া থানার সন্তোষপুর রাবার বাগান। বেড়াতে যেতে পারেন পরিবারের সবাইকে নিয়ে। প্রায় এক হাজার একর রাবার বাগান,রাবার প্রসেসিং কারখানা এসব দেখে চলে যান রাবার বাগানের কাছেই বন বিভাগের সন্তোষপুর বিট অফিসে।

এখানে আপনাকে স্বাগতম জানাবে কয়েকশ বানরের বিশাল দল । এরা এখানকার শাল গজারি বনের বাসিন্দা। মনে রাখবেন বানরদের জন্য কলা,বাদাম,বিস্কুট বা কিছু খাবার নিতে ভুলবেন না যেনো। এখানকার বানরকুল ভদ্র ও অমায়িক, এরা আপনার হাত থেকে খাবার নিয়ে খাবে,ঘাড়ে- মাথায়ও উঠবে,তবে কথায় বলেনা বানরকে মাথায় উঠাতে হয় না। রাবার বাগান,শালবন,বনের বানরকুল, প্রকৃতি আপনার ভালো লাগবেই।

যে কোনো ছুটির দিনে বেড়িয়ে আসুন, এতো কাছে এমন মনোমুগ্ধকর জায়গা আপনাকে মুগ্ধ করবেই। কি ভাবে যাবেন,ময়মনসিংহ শহর থেকে ফুলবাড়িয়ার বাস, অটো, মাইক্রোবাসে যাওয়া যায়। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব নিয়ে গেলে সারাদিনের জন্য মাইক্রোবাস নিয়ে যাওয়াই ভালো।

দুপুরের খাবার বনের কাছেই বালুঘাট বাজার অথবা কেশরগঞ্জ বাজারে খেয়ে নিতে পারেন।ফুলবাড়িয়ার যে কোনো জায়গায় বেড়াতে যেতে চাইলে আখালিয়া ট্যুরস লিমিটেড এর সাহায্য নিতে পারেন । যোগাযোগ : ০১৭১৬৪৯২৫৬৪।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ