আব্দুল কাদের চৌধুরী , ময়মনসিংহ ,
জনতারআদালত.কম , ১৮ জুলাই, ২০১৭ ।

বৃহত্তর ময়মনসিংহের সর্ববৃহৎ হাসপাতালে দীর্ঘ দিন পর সেবার মান ফিরে এসেছে। চিকিৎসা নিতে আসা রোগীরা পাচ্ছেন ঔষধ,মানসম্মত খাবার। হাসপাতাল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন।
সার্বিক উন্নয়নের জন্য মানববন্ধনে অংশগ্রহণকারীগণ মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্য বিভাগ, হাসপাতালের বর্তমান পরিচালক,চিকিৎসক, নার্স,কর্মচারী সহ সকলকে ধন্যবাদ জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একটি অশুভ চক্র এই হাসপাতালের রোগীবান্ধব পরিবেশ মেনে নিতে পারছেনা। ময়মনসিংহের জনগন এই অপচেস্টার বিরুদ্ধে সচেতন ও সোচ্চার।
একটি গৌরবময় চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালটি উদাহরণ তৈরি করবে, এই প্রত্যাশায় মানববন্ধনের সমাপ্তি ঘোষনা করেন অংশগ্রহণকারীগন।


























