রবিউল হাসান লায়ন , জামালপুর,
জনতারআদালত.কম , ১৮ জুলাই, ২০১৭ ।

“পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগান কে সামনে রেখে প্রতিটি ইউনিয়নে জঙ্গীবাদ, মাদকবিরোধী, ইভটিজিং ও বাল্যবিয়ে প্রতিরোধে গড়ে তোলা হয়েছে কমিউনিটি পুলিশিং ফোরাম। এরই ধারাবাহিকতায় জামালপুর সদর থানার আয়োজনে সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদে পুলিশ কমিউনিটিং ফোরামের সহযোগীতায় ১৭ই জুলাই ইউনিয়ন পরিষদের সদস্য, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাজপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আইয়ুব আলী খান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) ইউনুস আলী মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নপুর তদন্তকেন্দ্রের ইনচার্জ (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, এস.আই রাফিউল ইসলাম। অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন শাহবাজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন কমিউনিটির পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৈডোলা শাহবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদ আলী, শাহাবাজপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলাইমান কবির সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ও সুধীজন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশই জনতা, জনতাই পুলিশ।
যে কোনো সমস্যা পুলিশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের সহযোগীতা, ইউনিয়নে বসবাসরত গণ্যমান্য ব্যাক্তিবর্গদের সহযোগীতা। ছোট-খাট অনেক সমস্যা স্থানীয় ভাবে সমাধান করা সম্ভব। এর জন্য মামলা মোকদ্দমার প্রয়োজন হয় না। তাই কমিউনিটি পুলিশিং ফোরামের কার্যক্রম বৃদ্ধি করে স্থানীয় ছোট-খাট সমস্যা, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে প্রতিরোধ করা সম্ভব। আমরা আশাবাদী এই কমিটির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে অপরাধ প্রবনতা কমে আসবে। অনুষ্ঠানে সভাপতি আইয়ুব আলী খান তার সমাপনি বক্তব্যে বলেন, ইউনিয়নে পুলিশিং কমিউনিটি কার্যক্রম বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে বাল্যবিয়ে, মাদক প্রতিরোধের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারনা চালানো হচ্ছে।


























