রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ১ নভেম্বর, ২০১৭ ।

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সুইস গেইট মোড়ে ব্যাটারি চালিত ইজিবাইক উল্টে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত যুবকের বাড়ী মেষ্টা ইউনিয়নের ভাদুরি পাড়া।
স্থানীয়রা জানান-আজ ১ নভেম্বর সকাল ৯ টায় সুইস গেইট এলাকাল এ ইজিবাইকটি উল্টে দূঘর্টনার শিকার হয়। এ সময় বেলায়েত হোসেনের পুত্র আরিফ হোসেন (৩২) মর্মান্তিক মৃত্যু হয়েছে।আরিফ হোসেন টাইল্স মিস্ত্রির কাজ করে জীবিকা নিবাহ করতেন।
পুলিশ সূত্র জানায়, উপজেলার হাজীপুর বাজার এলাকা থেকে ব্যাটারি চালিত ইজিবাইক এর মালিক মামুন মিয়া যাত্রীবাহী গাড়ী নিয়ে জামালপুর শহর দিকে যাচ্ছিল। পরে কেন্দুয়ার সুইস গেইট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আরিফ হোসেন ইজিবাইকের নিচে চাপা পড়ে মারা যায়।
এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিমুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে।


























