spot_img

রাজশাহী কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করলেন রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১ নভেম্বর, ২০১৭ ।

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ দু’দিনের সফরে আজ রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। তিনি এই কারাগারে ১৯৭৭ সালে রাজ বন্দী হিসেবে ছিলেন।

রাষ্ট্রপতি ১৯৭৭ সালের মে থেকে নভেম্বর প্রায় ৭ মাস এ কারাগারে বন্দীজীবন যাপন করেন। তিনি এখানে ৪ দিন কন্ডেমন্ড সেল, ১০ দিন ২০-সেল এবং অবশিষ্ট দিনগুলো মহানন্দা সেলে (সাবেক ডিভিশন ওয়ার্ড) ছিলেন।

রাষ্ট্রপতি পরিদর্শনকালে আন্দোলন ও জেলজীবন নিয়ে স্মৃতিচারণায় আবেগপ্রবণ হয়ে ওঠেন। ওই সময় আওয়ামী লীগ নেতা (পরবর্তীতে দলের সাধারণ সম্পাদক) মরহুম আবদুল জলিলসহ অন্যান্য সহবন্দীদেরও স্মৃতিচারণ করেন।

তিনি আজ বিকেলে ডিভিশন ওয়ার্ডের সামনে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সংশ্লিষ্ট সচিবগণ এবং সিনিয়র সামরিক-বেসামরিক কর্মকর্তা ও মহাপরিচালক (কারাগার) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।

রাষ্ট্রপতি পদ্মার টি-বাঁধ পরিদর্শন ও স্পিডবোটে পদ্মার সৌন্দর্য উপভোগ করেন।
এর আগে রাষ্ট্রপতি বিকেল ৩টার দিকে রাজশাহীর উদ্দেশ্যে যাত্রা করেন।
তিনি আগামীকাল সকাল ১১টায় রাজশাহী সেনানিবাসে ১-প্যারা কমান্ডো ব্যাটালিয়নকে জাতীয় পতাকা প্রদান করবেন।

তিনি আগামীকাল সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ