spot_img

জামালপুরে খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ

রবিউল হাসান লায়ন , জামালপুর, জনতারআদালত.কম । ১ নভেম্বর, ২০১৭ ।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তারা এ বিক্ষোভ সমাবেশ করে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশে অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল হক খান দুলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিউর রহমান সফি, শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির সাবেক বিশেষ বিষয়ক সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন, জেলা শ্রমিকদলের আহ্বায়ক আব্দুস সোবহান, জেলা যুবদলের যুগ্মআহবায়ক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সফি চৌধুরী, শহর যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক খন্দকার মামুনুর রশিদ বাবু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব, সিনিয়র যুগ্মআহবায়ক মনোয়ার ইসলাম কর্ণেল ও শহর ছাত্রদলের আহ্বায়ক শাহ আব্দুল¬াহ আল মাসুদ। এছাড়া সমাবেশে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ী বহরে হামলার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবি জানান।

সমাবেশ সঞ্চালনা করেন শহর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল।

 

 

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ