ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৭ জুলাই, ২০১৭ ।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘খালেদা জিয়া কি মামলার ভয়ে বিদেশে পালিয়ে গেলেন? তিনি কি মামলার ভয়ে আর দেশে ফিরে আসবেন না ? মামলায় ১৫০ বার আদালতে সময় চাওয়ার পর এই সন্দেহটা ঘনীভূত হচ্ছে, জনগণের মধ্যে এই গুঞ্জনটা শাখা–প্রশাখা বিস্তার করছে।’
সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
আজ সোমবার সচিবালয়ে ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার মতো, ওই ওয়ান ইলেভেনের সময় সাহস করে তিনি ফিরে আসবেন কি না, মামলার ভয়ে আবার সময় বর্ধিত হবে কি না, সেটা কেবল সময়ই বলে দেবে।
খালেদা জিয়া ও তারেক রহমানকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, একজন মামলার ভয়ে বিদেশ থেকে আসেন না, কত দিন হয়ে গেল তিনি আর আসেন না। আরেকজন আবার টেমস নদীর পাড়ে গেলেন।


























