spot_img

ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবকলীগ নেতা হত্যাকান্ডের ঘাতক গ্রেফতার, পুলিশের সংবাদ সম্মেলন

মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও,

জনতারআদালত.কম , ১৭ জুলাই, ২০১৭ ।

 

ঠাকুরগাঁও সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খুনের ঘটনায় মূল ঘাতক আসামি উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব দত্তকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার ফারহাত আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ, পুলিশ সুপার হেডকোয়ার্টার আবু লাইস মোহাম্মদ ইলিয়াস জিকু, রানীশংকৈল সার্কেল এএসপি হাসিবুল আলম, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, সদর থানা (ওসি-তদন্ত) সেফায়েতুল মাজদার সিফাত প্রমুখ।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার ফারহাত আহমেদ বলেন, আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে আসামির অবস্থান সম্পর্কে জানতে সফল হয়েছি। আসামি সজীব দত্তকে নওগাঁ শহরের লোহার পুলের পাশে ওর মামা অসীম দত্তের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অপর অভিযুক্ত আসামি শান্তকে গ্রেফতারে প্রক্রিয়া চলছে।  ঠাকুরগাঁও থেকে পুলিশের একটি বিশেষ টিম আসামিকে আনার জন্য নওগাঁয় রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যেই আসামি ঠাকুরগাঁও থানায় পৌঁছাবে।

এর আগের নিহত মান্নানের ভাই আবু আলী বাদী হয়ে ঠাকুরগাঁও থানায় যুবলীগ নেতা সজিব দত্ত ও মারুফ হোসেন শান্তসহ অজ্ঞাত ৩/৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মান্নান খুনের সঙ্গে জড়িত সন্দেহে সজিব দত্তের ভাই পিন্টু দত্ত ও আসামি শান্ত’র ভাই রতনকে এর আগে পুলিশ আটক করেছে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব দত্তের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ-বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের টেন্ডার ও টোল আদায় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন আগে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় যুবলীগ নেতা সজীব দত্ত মান্নানকে পরে দেখে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরবর্তীতে আব্দুল মান্নান সজীব দত্তের বড় ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্তকে বিষয়টি অবহিত করলেও তা সুরাহা করেনি। ওই ঘটনার জের ধরে যুবলীগ নেতা সজীব দত্ত ও শান্তসহ চারজন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় আব্দুল মান্নানকে শহরের মুন্সিরহাট বিহারীপাড়া এলাকার গলিতে দেখে পেছন থেকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন। একপর্যায়ে মান্নান মাটিতে লুটিয়ে পড়েন।

এ সময় আব্দুল মান্নানকে বাঁচানোর জন্য এগিয়ে এলে সাবেক ছাত্রলীগ নেতা জুম্মনকে সজীব দত্ত ছুরিকাঘাত করে মোটরসাইকেলযোগে পালিয়ে যান। স্থানীয় লোকজন আব্দুল মান্নান ও জুম্মনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আনার পথে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথিমধ্যে মান্নান মারা যান। আর জুম্মনকে হাসপাতালে ভর্তি করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ