spot_img

নাঈমার সঙ্গে জীবনের নতুন অধ্যায় খুললেন তাসকিন

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১ নভেম্বর, ২০১৭ ।

 

দীর্ঘ ৭ বছরের বন্ধুত্ব । তারপর দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে সেই কাঙ্খিত বিয়ের পিড়িতে বসেছেন জাতীয় দলের তরুণ পেস বোলার তাসকিন আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

জানা গেছে, বছর খানেক আগে ঘরোয়াভাবে তাসকিন-নাঈমার আংটি বদল হয়।  মঙ্গলবার রাতে বিয়ের বাকী আনুষ্ঠানিকতা সারলেন তাসকিন। এর মধ্যদিয়ে তার জীবনে শুরু হলো নতুন এক ইনিংস।

 

তাসকিনের স্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিন নিজেও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তাসকিনের বাবা এম এ রশিদ জানান, তাসকিন দক্ষিণ আফ্রিকায় যাওয়ার আগেই বিয়ের সব কিছু গুছিয়ে গিয়েছিলেন। তাসকিন আর রাবেয়া একে অপরকে পছন্দ করেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ