spot_img

খালাফ হত্যা মামলার হাইকোর্টের রায় আপিল বিভাগেও বহাল

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ১ নভেম্বর, ২০১৭ ।

ঢাকায় সৌদি দূতাবাসের কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, তিন আসামির যাবজ্জীবন ও এক আসামির খালাসের হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ আজ বুধবার এই রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলামের পক্ষে ছিলেন সাবেক বিচারপতি সিকদার মকবুল হক।

উল্লেখ্য, ২০১২ সালের ৫ মার্চ রাত ১টার দিকে রাজধানীর গুলশান কূটনৈতিক এলাকায় বাসার সামনে গুলিবিদ্ধ হন খালাফ আল আলী (৪৫)। ৬ মার্চ ভোরে হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।

এ ঘটনার করা মামলায় মো. আল আমিন, আকবর আলী ওরফে রবি, রফিকুল ইসলাম খোকন, সাইফুল ইসলাম ও সেলিম চৌধুরী ওরফে সেলিম আহম্মেদকে অভিযুক্ত করে চার্জ গঠন করা হয়।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১২ সালের ৩০ ডিসেম্বর এ মামলার রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেয়। আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে হাইকোর্ট ২০১৩ সালের ১৮ নভেম্বর একজনের মৃত্যুদণ্ড, তিনজনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়ে রায় দেয়।

আসামিদের মধ্যে সাইফুল ইসলামের মৃত্যুদণ্ড হাইকোটের্র রায়েও বহাল থাকে। বিচারিক আদালতে দেয়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আসামি মো. আল আমীন, আকবর আলী লালু ও রফিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড হয়। পলাতক আসামি সেলিম চৌধুরী খালাস পায়। এ রায়ের বিরুদ্ধে ২০১৪ সালে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ