নরসিংদী প্রতিনিধি, জনতারআদালত.কম । ৩০ অক্টোবর, ২০১৭ ।

নরসিংদীতে পৃথক দুই সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন ৯ জন ।
জেলার মাধবদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন । আহত হয়েছেন অন্তত ১৫ জন।
সোমবার সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেননি।
মাধবদী থানার ওসি ইলিয়াস আহমেদ জানান, মাইক্রোবাসটি ঢাকা থেকে নরসিংদীর দিকে যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকায় ওই মাইক্রোবাসের সঙ্গে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। পরে নরসিংদী সদর হাসপাতালে আরও দুই জন মারা যান ।এ সময় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।
ওসি ইলিয়াস বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে। ঘটনাস্থল থেকে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।


























