spot_img

আজীবন সংগ্রামী লেখক অজয় রায় স্মরনে ময়মনসিংহে আলোচনা সভা

ময়মনসিংহ ব্যুরো, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

সম্মিলিত সামাজিক আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে রবিবার (২৯ অক্টোবর ২০১৭ খ্রি:) বিকেলে শহরের মুসলিম ইনিস্টিটিউট মিলনায়তনে আজীবন সংগ্রামী লেখক অজয় রায় স্মরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলার আহবায়ক আমিনুল হাসানের সভাপতিত্বে সদস্য সচিব স্বাধীন চৌধুরীর সঞ্চালনায় কন্ঠ শিল্পী রুপা রক্ষিতের উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান, সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ড. নূর মোহাম্মদ তালুকদার, রাজিয়া সামাদ ডালিয়া, এডভোকেট অশোক সরকার, অধ্যাপক আতিকুর রহমান, এডভোকেট এমদাদুল হক মিল্লাত, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসূফ খান পাঠান প্রমুখ।

আলোচনা শেষে আহবায়ক কমিটি ভেঙ্গে দিয়ে আমিনুল হাসানকে সভাপতি ও স্বাধীন চৌধুরীকে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ