spot_img

তিন ফরমেটেই ধবল ধোলাই বাংলাদেশ !

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ অক্টোবর, ২০১৭ ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ৮৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এ হারের ফলে টি-টুয়েন্টি সিরিজে ২-০ব্যবধানে হোয়াইটওয়াশ হল টাইগাররা। আশা ছিল, দ্বিতীয় তথা শেষ টি-টোয়েন্টিতে ভালো কিছু করার।

কিন্তু ডেভিড মিলারের দানবীয় সেঞ্চুরি ও আমলার ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২২৪ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে দক্ষিণ আফ্রিকা। সেই রান তাড়া করতে নেমে ৮৩ রানের বড় ব্যবধানে পরাজিত হলো সাকিব আল হাসানের দল।
২২৫ রানের বিশাল টার্গেটে খেলতে নেমে ১৮.৩ ওভারে ১৪১ রানে অলআউট হয় টাইগাররা। যেন আজ ৫ বছর আগের বাংলাদেশ । ইমরুল ছয় রানে রানআউট হওয়ার পর সৌম্য ৪৪ পর্যন্ত থাকেন। ২৭ বলে এই রান করেন তিনি। প্রথম টি-টুয়েন্টিতে করেছিলেন ৪৭। তিন নম্বরে সাকিব এদিনও ব্যর্থ। ৪ বলে ২ করে বোল্ড হন। মাঝখানে রিয়াদ, শেষদিকে মোহাম্মদ সাইফউদ্দিন ওই চেষ্টাতে আটকে থাকেন। ২০ বলে রিয়াদ করেন ২৪। সাইফউদ্দিন ২৪ বলে ২২।

এর আগে পচেফস্ট্রুমে আজ রবিবার টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২২৪ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। যদিও শুরুতেই ব্রেক থ্রু এনে দিয়েছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় ২৩ রানে সাকিবের বলে বোল্ড হয়ে যান ম্যাঙ্গালিসো মোসেলে (৫)। পরের ওভারে বল করতে এসে অধিনায়ক জেপি ডুমিনিকেও (৪) বোল্ড করে দেন বিশ্বসেরা অল-রাউন্ডার। মারকুটে এবি ডি ভিলিয়ার্স তাণ্ডব শুরু করার আগেই (২০) তরুণ সাইফউদ্দিনের বলে ইমরুল কায়েসে তালুবন্দী হন।

অন্যপ্রান্তে ব্যাট চালিয়ে খেলছিলেন হাশিম আমলা। এক পর্যায়ে মনে হচ্ছিল সেঞ্চুরিটা এবার পেয়েই যাবেন। কিন্তু ৫১ বলে করেছিলেন ৮৫ রান করার পর তাকে সৌম্য সরকারের ক্যাচে পরিণত করলেন সাইফ উদ্দিন। তবে সব শেষ করে দেন ‘কিলার মিলার’ খ্যাত ডেভিড মিলার। সাইফ উদ্দিনের এক ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে ৩৫ বলে সেঞ্চুরি করেন তিনি। টি-টোয়েন্টির ইতিহাসে যা দ্রুততম। ৩৬ বলে অপরাজিত ১০১ রানের ইনিংসে ছিল ৭টি চার এবং ৯টি ছক্কা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ