spot_img

এদেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী যা করেছেন, তাঁর পূর্বে কেউ তা করেনি : অভিনেতা আহম্মেদ শরীফ

ময়মনসিংহ ব্যুরো, জনতারআদালত.কম । ২৮ অক্টোবর, ২০১৭ ।

বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বাংলা চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা আহম্মেদ শরীফ  (চীফ এডভাইজার, রেইনফরেস্ট রিয়েল এস্টেট লিমিটেড) বলেন , প্রধানমন্ত্রী বাঙ্গালী জাতির সম্পদ। তিনি এদেশের মানুষের জন্য যা করেছেন তাঁর পূর্বে কেউ তা করেনি। বর্তমান সরকারের সময় যা উন্নয়ন হয়েছে সবই তাঁর একান্ত প্রচেষ্টায়।

শনিবার (২৮ অক্টোবর ২০১৭ খ্রিঃ) সন্ধ্যায় ময়মনসিংহ সার্কিট হাউজে দৈনিক নব দিগন্ত ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক আমাদের অর্থনীতি ও জনতার আদালত ডটকম এর স্টাফ রির্পোটার মাহমুদুল হাসান রতনের সাথে একান্ত আলাপ চারিতায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর প্রতি আল্লহর রহমত রয়েছে কেউ তাঁর কোন ক্ষতি করতে পারবেনা। এদেশের মানুষের ভাল বাসা নিয়ে আবারও তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন এটা আমার বিশ্বাস। তিনি আরও বলেন, ব্যাক্তিগত ভাবে আমি উনার কাছে চির কৃতজ্ঞ । তিনি আমাকে সরকারী ভাবে হজ করিয়ে এনেছেন। এবং আমি যতদিন বেচে থাকব প্রতি ওয়াক্ত নামাজে উনার জন্য মোনাজাত করব যেন উপর ওয়ালা উনাকে সুস্থ রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, রেইনফরেস্ট রিয়েল এস্টেট লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর জাহিদুজ্জামান সাঈদ ও রেইনফরেস্ট রিয়েল এস্টেট লিমিটেড এর ডিরেক্টর এন্ড সিইও সামস্ জাহান ইতি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ