ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ১৭ জুলাই, ২০১৭ ।

ভেনিজুয়েলার প্রায় ৭২ লাখ ভোটার প্রতীকি নির্বাচনের মাধ্যমে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার সংবিধান পরিবর্তনের পরিকল্পনাকে প্রত্যাখ্যান করতে যাচ্ছে।
মাদুরো বিরোধীরা রোববার নির্বাচনটির আয়োজন করে। খবর এএফপি’র।
বিশ্ববিদ্যালয়ের জামিনদাররা জানান, ইতোমধ্যে ৯৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে।
ভেনিজুয়েলার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেসিলিয়া গার্সিয়া আরোচা ঘোষণা করেন, ‘এই ভোটের মাধ্যমে ভেনিজুয়েলা দেশের নির্বাহী কর্মকর্তা ও বিশ্বকে একটি পরিস্কার বার্তা দিল।’
তিনি জানান, ভেনিজুয়েলার নিবন্ধিত ভোটারের সংখ্যা ৬৪ লাখ ৯২ হাজার ৩শ ৮১ এবং প্রবাসী ভোটারের সংখ্যা ৬ লাখ ৯৩ হাজার ৭শ’৮৯ জন।


























