spot_img

ময়মনসিংহের বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরন

আব্দুল কাদের চৌধুরী , ময়মনসিংহ ,

জনতারআদালত.কম , ১৭ জুলাই, ২০১৭ ।

 

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বেগম ফজিলাতুন্নেসা মুজিব মহিলা মহাবিদ্যালয়ে দ্বাদশ শ্রেণী র ৮ম ব্যাচের ছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরন অনুষ্ঠান কলেজের গভর্নিং বডির সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন বলেন,ফুলবাড়িয়ার সাংসদ এডভোকেট মোসলেম উদ্দিন এই কলেজটি প্রতিষ্ঠা না করলে হয়তো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্র পরিবারের মেয়েরা লেখাপাড়ার সুযোগ পেতো না।

প্রসংগত উল্লেখ করতে হয় এই কলেজ প্রতিষ্ঠার পর থেকে সাংসদ ছাত্রীদের বিনামুল্যে কলেজের পোষাক ও পাঠ্য পুস্তক দিয়ে আসছেন। অনুষ্ঠানে উপস্থিত কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ ও আমন্ত্রিত ব্যাক্তিবর্গ কলেজের কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ