spot_img

এশিয়া কাপ হকি : চ্যাম্পিয়ন ভারত

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২২ অক্টোবর, ২০১৭ ।

এশিয়া কাপ হকির দশম আসরে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারত ২-১ গোলে হারিয়েছে প্রথমবারের মত ফাইনালে ওঠা মালয়েশিয়াকে। এশিয়া কাপ হকিতে এটি ভারতের তৃতীয় শিরোপা।

ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় ভারত। পেনাল্টি কর্নারে সুনীলের বাড়ানো বলে রামনদীপের পুশ বারে লাগলে ফিরতি বলে গোল হয়। বিরতির বাঁশির ঠিক আগে ব্যবধান বাড়ায় ভারত। ২৯ মিনিটে সুমিতের ক্রস হিটে ডানপ্রান্ত দিয়ে কানেক্টে গোল করেন ললিত উপাধ্য। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

৪৯ মিনিটে রোসলি রমাদান থেকে আরশাদ আমিরুলের হিট কীপারের গায়ে লেগে ফেরত এলে ফিরতি বলে সাবাহ শাহরিলের মালয়েশিয়ার হয়ে গোল করেন। ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ম্যাচে ফিরতে পারেনি মালয়েশিয়া। ফলে শিরোপা জয়ের স্বাদ নেয় ভারত।

এরআগে, স্থান নির্ধারণী খেলায় পাকিস্তান ৬-৩ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে। ম্যাচে হ্যাটট্রিক করেছেন পাকিস্তানের ফরোয়ার্ড এজাজ আহমেদ।
এশিয়া কাপের প্রথম তিন আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান পরবর্তীতে আর শিরোপার দেখা পায়নি। গত আসরেও তৃতীয় হয়েছিল তারা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ