spot_img

জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‍্যালী ও আলোচনা সভা

রবিউল হাসান লায়ন , জামালপুর , জনতারআদালত.কম । ২২ অক্টোবর, ২০১৭ ।

 

“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জামালপুরেও পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। নিরাপদ সড়ক দিবস উপলক্ষে রবিবার সকালে শহরের বকুলতলা থেকে এক বর্ণ্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ভূমি মন্ত্রী আলহাজ্ব রেজাউল করিম হীরা (এমপি)।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিআরটিএ জামালপুর সার্কেল মোটরযান পরিদর্শক মো: জাফর হাসান। জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর সভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি. সহকারি পুলিশ সুপার  (হেড কোয়ার্টার) ইউনুছ আলী মিয়া, নিরাপদ সড়ক জেলা কমিটির সভাপতি এড. মীর এমরুল হোসেন অংকুর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল হাসান তুষার,  দৈনিক আজকের জামালপুর পত্রিকার সম্পাদক এম.এ জলিল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবছর সড়ক দূর্ঘটনায় অনেকেই প্রাণ হারায়। শুধু মাত্র সচেতনতার অভাবে একটু সতর্ক হয়ে গাড়ি চালালে এই দূর্ঘটনার হাত থেকে বেঁচে যাবে অনেক জীবন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ