spot_img

মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশিসহ নিহত ৩, নিখোঁজ ১২

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২১ অক্টোবর, ২০১৭ ।

মালয়েশিয়ার উত্তর-পূর্বাঞ্চলের পেনাং প্রদেশে শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে নির্মাণাধীন একটি সাইটে ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ বিদেশি শ্রমিকের প্রাণহানির শঙ্কা প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা।

পেনাং প্রদেশের জর্জ টাউন এলাকায় এ ভূমিধসের ঘটনা ঘটেছে।

স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভূমিধসের ঘটনায় ধ্বংসস্তূপের নিচ থেকে দুই ইন্দোনেশীয় ও মিয়ানমারের এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও দুই শ্রমিক আহত অবস্থায় বেরিয়ে এসেছেন।

ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ের বিশাল একটি টিলা ওই নির্মাণখাতে ধসে পড়েছে; যেখানে বাড়ি-ঘর নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা আনুয়ার ওমর বলেন, কাদা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ১২ শ্রমিক। হতাহতের শিকার শ্রমিকরা বিদেশি বলে ধারণা করছেন তিনি।

পেনাং দ্বীপ সিটি কাউন্সিলের মেয়র মাইমুনাহ শরিফ বলেন, দুর্ঘটনার কারণ এখনও পরিষ্কার নয়। তবে বৈরী আবহাওয়া ও ওই এলাকায় গত কয়েক দিনের ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশংকা তিনি নাকচ করে দিয়েছেন।

পেনাং ফায়ার সার্ভিস ও উদ্ধার বিভাগের পরিচালক সাদন মোখতার বলেন, হতাহতদের খুঁজে বের করতে আমরা ঘটনাস্থলে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করেছি।

নিখোঁজ শ্রমিকদের অধিকাংশই বাংলাদেশ, ইন্দোনেশিয়ার বলে ধারণা করছেন তিনি। এছাড়া মিয়ানমারের রোহিঙ্গা শ্রমিকও রয়েছেন। ভূমিধস স্থলে ৪৯ তলাবিশিষ্ট দুটি টাওয়ার নির্মাণের কাজ চলছে। ধসের কারণ এখনও শনাক্ত করা যায়নি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ