spot_img

মিয়ানমারে খনি বর্জ্য থেকে রত্ন পাথর সংগ্রহকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, নিহত ৫

ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম । ২০ অক্টোবর, ২০১৭ ।

মিয়ানমারে উত্তরাঞ্চলে খনি বর্জ্য্য থেকে রত্ন পাথর সংগ্রহকারীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। এসব সংগ্রহকারীদের মূল্যবান পাথরের একটি খনিতে প্রবেশে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ হয়। মাল্টি বিলিয়ন ডলারের এ শিল্পখাতে এটি সর্বশেষ সংঘর্ষের ঘটনা। শুক্রবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

মিয়ানমারের কচিন রাজ্যের হপাকান্তে ‘১১১ কোম্পানি’ মালিকানাধীন একটি শিল্প প্লটে প্রবেশে প্রায় ৫০ জন সংগ্রহকারীকে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষ শুরু হয়।

রাষ্ট্র পরিচালিত গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, সংঘর্ষ শুরু হওয়ার এক ঘণ্টা পর প্রায় ৬শ’ লোক এসে পুলিশের ওপর হামলা চালায় এবং তাদের যানবাহনে আগুন ধরিয়ে দেয়।

খবরে বলা হয়, ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালানোয় তারা হামলাকারীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে।

এতে আরো বলা হয়, সেখানে এ সংঘর্ষে পাঁচজন নিহত ও ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচ পুলিশ সদস্য রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ