spot_img

ময়মনসিংহের ফুলপুরে পৃথক ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো , জনতারআদালত.কম । ২০ অক্টোবর, ২০১৭ ।

ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে ।

বৃহস্পতিবার দুপুর ২টায় বালিয়া গ্রামের ওলিউল্লার দেড় বছরের ছেলে রাকিব পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে তারাকান্দা উপজেলার ভালকী গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে ফারুক (২৭) নামে এক যুবক কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের জামাল উদ্দিনের পুত্র।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ