ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম ।।
অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। অসিদের ৬২ রানে গুড়িয়ে দিয়ে ৬০ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ।
প্রথম ৪ ম্যাচে অন্তত এত খারাপ খেলেনি সফরকারীরা। চরম ব্যাটিং বিপর্যয়ের মাঝেই দুঃস্বপ্নের বাংলাদেশ সফর শেষ করল অস্ট্রেলিয়া।
৬২ রানের এই জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে নিজেদের করে নিল বাংলাদেশ।
১২৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে উইকেট হারায় অস্ট্রেলিয়া। নিজের প্রথম ওভারের প্রথম বলে দলীয় ৩ রানে ড্যান ক্রিস্টিয়ানকে আউট করে অসিদের ওপেনিং জুটি ভাঙেন নাসুম আহমেদ।
৩.৫ ভারে দলীয় ১৭ রানে নাসুমের দ্বিতীয় শিকার হন মিচেল মার্শ। সিরিজের আগের চার ম্যাচে ৪৫, ৪৫, ৫১ ও ১১ রান করা এ তারকা ব্যাটসম্যানকে এদিন ৪ রানের বেশি করতে দেননি নাসুম।
নাসুম আহমেদ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদের পর মোহাম্মদ সাইফউদ্দিনের আঘাত। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া। ৫১ রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া।
১৩.৪ ওভারে মাত্র ৬২ রানে অলআউট হয় অজিরা। অস্ট্রেলিয়ার পক্ষে অধিনায়ক ম্যাথু ওয়েড সর্বোচ্চ ২২ এবং বেন ম্যাকডারমট করেন দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান। এছাড়া অজিদের আর কোনো ব্যাটার দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।
টাইগারদের হয়ে সাকিব আল হাসান ৩.৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। এছাড়া এই সিরিজে প্রথম খেলতে নামা সাইফুদ্দিন ৩টি, নাসুম ২টি ও মাহমুদউল্লাহ রিয়াদ নেন ১টি উইকেট।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১২২ রান করে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ২৩ রান করেন ওপেনার মোহাম্মদ নাঈম। উইকেট আগের তুলনায় কিছুটা স্পোর্টিং হলেও ব্যাট হাতে সেভাবে সাফল্য পায়নি স্বাগতিক ব্যাটসম্যানরা। ১২০ বলের খেলায় ৬১টি ডট বল ছিল বাংলাদেশের। রানের গতি ভালো ছিল শুধু প্রথম তিন ওভারেই। শেষ চার ওভারে ২৪ বলে ১৭টিই ছিল ডট।


























