ডেস্ক রিপোর্ট , জনতারআদালত.কম , ২৬ জুলাই, ২০১৭ ।

৫৭ ধারায় কোনো সাংবাদিক নির্যাতন ও দমন নিপীড়নের জন্য নয়, এটি সাইবার অপরাধ দমনের জন্য, সরকারের পক্ষ থেকে কোনো সাংবাদিকের বিরুদ্ধে এই আইন ব্যবহার করা হয়নি।
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু আজ বুধবার সকালে সাভারের আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় পিকাড কমিউনিটি স্কুল উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন ।
গণতন্ত্রের ভেতর থেকেই বাংলাদেশ সরকার জঙ্গীদের দমন করছে উল্লেখ করে তিনি বলেন , বাংলাদেশের মানুষ পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, তাই এই দেশে রাজাকারদের কোনো ঠাঁই নাই। একটু দেরিতে হলেও বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করছে। বাংলাদেশ সরকার এখন তিনটি চ্যালেঞ্জ নিয়ে কাজ করছে।
একটি হলো জঙ্গী উৎখাত করে শান্তি প্রতিষ্ঠিত করা। দ্বিতীয়টি হচ্ছে বৈষম্যমুক্ত উন্নয়নের চ্যালেঞ্জ। তৃতীয়টি হচ্ছে দলবাজিমুক্ত সুশাসনের জন্য চ্যালেঞ্জ।
তথ্যমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশে শিল্পপ্রতিষ্ঠানের মালিকদের সর্বাত্মক সহযোগিতা করছে বর্তমান সরকার। তাই শিল্পপ্রতিষ্ঠানে মালিকপক্ষকে শ্রমিকদের সব রকমের সুযোগ সুবিধা প্রদানেরও পরামর্শ দেন তিনি।
পিকার্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম বলেন, “পিকার্ড কমিউনিটি স্কুলে বিনামূল্যে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের পড়াশুনার সুযোগ করে দেওয়া হয়েছে। এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪০ জন। ” উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন পিকার্ড কমিউনিটি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলামসহ আরও অনেকে।


























