spot_img

৩২ হাজার ডলারসহ বেনাপোলে আটক ১

ডেস্ক রিপোর্ট, জনতারআদালত.কম । ২৯ নভেম্বর, ২০১৭ ।

বেনাপোলে ৩২ হাজার মার্কিন ডলারসহ আওলাদ হোসেন (৩৫) নামে এক যাত্রীকে  আটক করেছেন বিজিবি সদস্যরা।

বুধবার সকালে বেনাপোল চেকপোস্ট প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আওলাদ হোসেন ঢাকার কেরানীগঞ্জ খানার আব্দুল করিমের ছেলে।তার পাসপোর্ট নম্বর BK 0922199 ।

বিজিবি সূত্রে জানা যায়, ওই যাত্রী ভারত থেকে ফেরার পথে বেনাপোল  চেকপোস্টে তার গতিবিধি বিজিবি সদস্যদের সন্দেহজনক মনে হয়। পরে তারা ওই যুবকের ব্যাগ তল্লাশি করে ৩২ হাজার ৪শ’ ইউএস ডলার পায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার শ্রী হারাধন আটকের আওলাদ হোসেন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত এই মুদ্রার আনুমানিক মূল্য ২৭ লাখ ৭ হাজার ৫শ টাকা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সর্বশেষ